একটা দিন, মেঘবিহীন
আলতো রোদ
একতা রাত, বৃষ্টিপাত
কন্ঠরোধ
ফেরারী মন , ফেরে যখন
ঘরের কোণ
শান্ত হাত , স্নিগ্ধ তাপ
আপনজন
নদীর পাড় , ধেউএর ধার
ভাঙছে বাঁধ
একলা ঘর , বালির চর
অলীক সাধ
সূর্যস্নান , হচ্ছে ম্লান
স্বপ্নপুর
একটা পথ , নিচ্ছে বাঁক
অনেক দূর
বাউল গান, ভরছে প্রাণ
ইচ্ছেরা
গানের রেশ , লাগছে বেশ
একতারা
ভোরের ডাক , বেঁচেই থাক
স্বপ্নেরা
মনের ভুল , খোঁপার ফুল
মুখচোরা
আলোর সাজ , ঢাকছে আজ
চতুর্দিক
জমকালো , সেই আলোই
মিলিয়ে দিক।
Photo: Google Images

Darun!!!
ReplyDeletefelt a genuine "bhalo laga"... sotyi i,"bechei thak swopnora"
ReplyDelete